Tech Land BD Logo
বাজেটের মধ্যে সেরা এয়ার ফ্রায়ার | কম তেলে হেলদি রান্না

বাজেটের মধ্যে সেরা এয়ার ফ্রায়ার | কম তেলে হেলদি রান্না

Article Jul 17, 2026 37

স্বাস্থ্যের কথা মাথায় রেখে কম তেলে রান্না করার চেষ্টা করেন অনেকেই, অথচ ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই বা মচমচে নাগেটসের প্রতি লোভ ঠিকই থেকে যায়। এই দুই চাওয়ার মাঝে সেতুবন্ধন তৈরি করে দেয় একটি ভালো এয়ার ফ্রায়ার যেখানে সামান্য তেলেই মেলে ডিপ-ফ্রাইয়ের মতো ক্রিস্পি স্বাদ।

সমস্যা হলো, বাজারে একগাদা ব্র্যান্ড, ভিন্ন ভিন্ন ক্যাপাসিটি, আলাদা ওয়াটেজ আর অনেক রকম টেম্পারেচার-কন্ট্রোল অপশনের মুখোমুখি হতে হয়। এমন অনেক ফিচারের ভিড়ে কোন মডেলটি আসলে আপনার বাজেট ও কিচেন ইউজের জন্য ভালো হবে সেটা বুঝে ওঠা অনেক সময় কঠিন হয়ে যায়।

আজকের এই আর্টিকেলে আমরা বাজেটের মধ্যে সেরা ৫টি এয়ার ফ্রায়ার মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনার কিচেনের জন্য সঠিক মডেলটি বেছে নেওয়া আরও সহজ হয়।

Philips NA110/00 1000 Series Air Fryer – 3.2L


বিশ্বজুড়ে এয়ার ফ্রায়ার সেগমেন্টে Philips দীর্ঘদিন ধরে একটি বিশ্বাসযোগ্য নাম। তাদের এই এন্ট্রি-লেভেল মডেলে এ ব্যবহার করা হয়েছে 1300W পাওয়ারফুল হিটিং সিস্টেম, যা দ্রুত হিট আপ হয়ে খাবার সমানভাবে রান্না করতে সাহায্য করে। বাজেটের মধ্যে ভরসাযোগ্য পারফরম্যান্স চাইলে এটি বেশ কার্যকর।এতে রয়েছে Rapid Air Technology, যা গরম বাতাসকে দ্রুত সার্কুলেট করে খাবারকে চারপাশ থেকে সমানভাবে ক্রিস্পি করে তোলে। ক্যাপাসিটির দিকে তাকালে এতে রয়েছে ৩.২ লিটার কুকিং স্পেস, যা ছোট থেকে মাঝারি পরিবারের জন্য বেশ উপযোগী।


কন্ট্রোলের দিক থেকে এই মডেলে অ্যানালগ নব ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডিজিটাল স্ক্রিনের বদলে সাধারণ ঘুরিয়ে সেট করা টাইমার ও টেম্পারেচার ডায়াল, যা ২০০° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে দেয়। বয়স্ক ব্যবহারকারী বা জটিল মেনু এড়িয়ে সহজ এ ব্যবহার করতে চান এমন যেকারও জন্য এই সিম্পল ডিজাইন বেশ সুবিধাজনক। সেফটির দিক থেকেও এতে রয়েছে কুল-টাচ হ্যান্ডেল ও অটোমেটিক শাট-অফ ফিচার, আর বাস্কেটটি ডিশওয়াশারে ধোয়ার উপযোগী হওয়ায় পরিষ্কার করাও সহজ।

Philips NA120/00 1000 Series Air Fryer – 4.2L


ফিলিপসের 1000 সিরিজের মধ্যে যারা একটু বড় ক্যাপাসিটির অপশন খুঁজছেন, তাদের জন্য এই মডেলটি বেশ উপযোগী। এতে হিটিং পাওয়ার বাড়িয়ে করা হয়েছে 1500W, যার ফলে বড় ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও প্রিহিটিং ও কুকিং টাইম তুলনামূলক দ্রুত থাকে।
ক্যাপাসিটির দিক থেকে রয়েছে ৪.২ লিটার কুকিং স্পেস, যা একবারে গোটা একটা মুরগি বা একাধিক জনের ফ্রেঞ্চ ফ্রাই রান্নার জন্য যথেষ্ট। কন্ট্রোলের ক্ষেত্রে এখানেও অ্যানালগ নব সিস্টেম ব্যবহৃত হয়েছে, যেখানে ৮০°–২০০° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং ৬০ মিনিট পর্যন্ত টাইমার সেট করা যায়।


বিল্ড কোয়ালিটির দিক থেকেও Philips এই মডেলে ভালো ফোকাস দিয়েছে। এতে রয়েছে কুল-ওয়াল এক্সটেরিয়র ডিজাইন, যার কারণে বাইরের বডি স্পর্শে নিরাপদ থাকে। পাশাপাশি নন-স্টিক, ডিশওয়াশার-সেফ বাস্কেট থাকায় দৈনন্দিন ব্যবহার ও পরিষ্কার করা দুটোই সহজ হয়ে যায়।


Philips NA231/00 2000 Series Air Fryer – 6.2L


যারা বড় পরিবারের জন্য বা মাঝেমধ্যে অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বেশি ক্যাপাসিটির Air Fryer খুঁজছেন, তাদের জন্য Philips-এর এই মডেলটি ভালো একটি অপশন। ফিলিপসের 2000 সিরিজের এই এয়ার ফ্রায়ারে রয়েছে ডিজিটাল কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে টেম্পারেচার ও টাইম নিখুঁতভাবে সেট করা যায়।
ক্যাপাসিটির দিক থেকে রয়েছে ৬.২ লিটার কুকিং স্পেস, যা একসাথে চার-পাঁচ জনের খাবার তৈরির জন্য বেশ উপযোগী। অ্যানালগ নবের বদলে টাচ-বেসড ইন্টারফেস থাকায় প্রিসেট মোড বেছে নেওয়াও আরও সহজ হয়ে যায়।


এই মডেলের আকর্ষণীয় দিক হলো এতে থাকা একাধিক প্রি-সেট কুকিং মোড, যার মাধ্যমে মাছ, মুরগি বা সবজির মতো ভিন্ন ভিন্ন আইটেম সহজেই রান্না করা যায়। দাম ও ক্যাপাসিটির মধ্যে ভালো ভারসাম্য চাইলে এই মডেল বেশ কার্যকর একটি অপশন।

Sharp KF-AF70RT-S3 Digital Air Fryer – 7L


ফিলিপস ছাড়া অন্য একটি বিশ্বস্ত আন্তর্জাতিক ব্র্যান্ড খুঁজলে Sharp-এর এই মডেল ভালো একটি অপশন হতে পারে। এতে ব্যবহার করা হয়েছে প্রায় 1600W-এর শক্তিশালী হিটিং পাওয়ার, যা এই সেগমেন্টের অন্যান্য মডেলের তুলনায় বেশ ভালো ফলে বড় পরিমাণের খাবারও দ্রুত ও সমানভাবে রান্না হয়ে যায়।
ক্যাপাসিটির দিক থেকে রয়েছে ৭ লিটার কুকিং স্পেস, যা বড় পরিবারের জন্য বেশ উপযোগী। কন্ট্রোলের দিক থেকে এতে রয়েছে গ্লাস টাচ প্যানেল, যেখানে একাধিক ওয়ান-টাচ প্রিসেট মেনু (যেমন ফ্রাই, স্টেক, মাছ, ফ্রোজেন আইটেম) বেছে নেওয়া যায়, আর তাপমাত্রা ৮০°–২০০° সেলসিয়াস পর্যন্ত ম্যানুয়ালি অ্যাডজাস্ট করার সুযোগও রয়েছে।


সেফটির বিষয়েও Sharp এই মডেলে ভালো ফোকাস দিয়েছে। এতে রয়েছে বাস্কেট টেনে বের করলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার ফিচার এবং ওভারহিট হলে নিজে থেকে থেমে যাওয়ার প্রোটেকশন সিস্টেম।

Sharp KF-DF80RT-K3 Double Basket Digital Air Fryer – 8L


বড় পরিবার বা ঘন ঘন মেহমান আপ্যায়ন করতে হয় এমন কারও জন্য Sharp-এর এই প্রিমিয়াম মডেলটি বেশ কার্যকর একটি অপশন। এতে রয়েছে ৮ লিটার মোট কুকিং ক্যাপাসিটি, যা একসাথে বেশ বড় পরিমাণ খাবার রান্নার জন্য যথেষ্ট।
এই মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ডাবল বাস্কেট ডিজাইন, অর্থাৎ দুটো আলাদা বাস্কেটে ভিন্ন তাপমাত্রা ও সময় সেট করে একসাথে দুটো ভিন্ন আইটেম রান্না করা সম্ভব। যেমন এক বাস্কেটে মুরগি ভাজতে ভাজতে অন্য বাস্কেটে সবজি বা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়, প্রতিটির জন্য উপযুক্ত সেটিংস আলাদাভাবে বজায় রেখে।


ডিজিটাল টাচ কন্ট্রোলের মাধ্যমে দুটো বাস্কেটের সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, যা একসাথে একাধিক পদ তৈরির ক্ষেত্রে সময় বাঁচায়। ইফতার-সেহরির মতো সময়ে একসাথে একাধিক পদ তৈরির প্রয়োজন হলে এই ডাবল-বাস্কেট সুবিধা বেশ কার্যকর প্রমাণিত হয়। দাম কিছুটা বেশি হলেও সময় সাশ্রয়ের দিক থেকে এটি একটি ভালো বিনিয়োগ।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

কম বাজেটের মধ্যে ভালো Air Fryer কোনটি?

বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা চাইলে Philips NA110/00 3.2L মডেলটি বেশ ভালো একটি অপশন। এতে 1300W হিটিং পাওয়ার ও Rapid Air Technology থাকায় কম দামের মধ্যেও ক্রিস্পি রান্নার নিশ্চয়তা পাওয়া যায়।

ছোট পরিবারের জন্য কত লিটার ক্যাপাসিটির Air Fryer উপযুক্ত?

ছোট পরিবার বা ২-৩ জনের জন্য ৩-৪ লিটার ক্যাপাসিটিই যথেষ্ট। তবে ৪-৫ জনের পরিবার বা মাঝেমধ্যে অতিথি আপ্যায়ন করতে হলে Philips NA231/00 এর মতো ৬ লিটার বা তার বেশি ক্যাপাসিটির মডেল বেছে নেওয়া ভালো।

কোন ধরনের শপ থেকে Air Fryer কিনবো?

TechLand BD থেকে নিশ্চিন্তে Air Fryer কিনতে পারেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল Air Fryer, অফিসিয়াল ওয়ারেন্টি এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। পাশাপাশি কেনার আগে প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিতে পরামর্শ এবং কেনার পর নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্টও পাওয়া যায়।

কোন অনলাইন শপ থেকে কিস্তিতে Air Fryer কেনা যাবে?

TechLand BD থেকে ব্যাংক ও কার্ডের মাধ্যমে Air Fryer কিস্তিতে (EMI) কেনা যায়। TechLand BD-এর নিজস্ব সরাসরি কিস্তি সুবিধা না থাকলেও, ব্যাংকের EMI কার্ডের মাধ্যমে সহজেই কিস্তিতে Air Fryer কেনার সুযোগ রয়েছে।

Discussion

0

Leave a Comment

No comments yet

Be the first to share your thoughts!