Tech Land BD Logo
ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ৫টি ল্যাপটপ

ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ৫টি ল্যাপটপ

Article Jul 16, 2026 35

ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ৫টি ল্যাপটপ

বর্তমান সময়ে ভিডিও এডিটিং শুধু একটি পেশাই নয়, অনেকের জন্য এটি একটি সৃজনশীল দক্ষতা এবং আয়ের অন্যতম মাধ্যম। ইউটিউব, ফেসবুক, টিকটক কিংবা ক্লায়েন্টের কাজের জন্য ভালো মানের ভিডিও তৈরি করতে এডিটিং এখন অপরিহার্য। কারণ, একটি সাধারণ ভিডিওকেও আকর্ষণীয়, প্রফেশনাল এবং দর্শকদের জন্য আরও উপভোগ্য করে তোলে দক্ষ ভিডিও এডিটিং।

ভিডিও এডিটের জন্য একটি ভালো ল্যাপটপ আপনার কাজকে আরও বেশি সহজ করে তুলবে। প্রযুক্তির উন্নতির কারণে এডিটিং সফটওয়্যারগুলো আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, আর সাথে সাথে এগুলোর হার্ডওয়্যার চাহিদাও বাড়ছে। তাই দারুন সব এডিটিং করতে হলে প্রয়োজন উপযুক্ত কনফিগারেশনের একটি ল্যাপটপ।

ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ল্যাপটপ

এমন কিছু অসাধারণ ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে যেগুলো যেনতেন ল্যাপটপে ব্যবহার করা যায় না। এ ধরণের সফটওয়্যার বেশ ভারী, আর এগুলোর জন্যে প্রয়োজন হাই কনফিগারেশনের ল্যাপটপ। এমন ল্যাপটপ হাতে থাকলে আপনি খুব সহজেই দারুন সব ভিডিও এডিট করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হ্যাং হওয়ার ঝামেলা ছাড়াই।আজকের এই আর্টিকেলে আমরা জানবো, ভিডিও এডিটিংয়ের জন্য কোন ৫টি ল্যাপটপ ভালো অপশন হতে পারে।

Asus TUF FX507ZC4-HN009

দেখতে গেমিং ল্যাপটপ মনে হলেও, ভিডিও এডিটিং আর মাল্টিটাস্কিংয়ে এটা বেশ ভালোই পারফর্ম করে। এতে আছে 12th Gen Intel Core i5-12500H ১২ কোর ৪ Performance + ৮ Efficient, ১৬ থ্রেড। Premiere Pro, DaVinci Resolve বা After Effects চালাতে এই প্রসেসরে তেমন কোনো সমস্যা হবে না। 4.7GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি থাকায় রেন্ডারিং আর প্রিভিউ লোডিং দুটোই বেশ দ্রুত হয়।

গ্রাফিক্সে আছে NVIDIA GeForce RTX 3050 (4GB GDDR6), যা হেভি এডিটিং, মোশন গ্রাফিক্স ও কালার গ্রেডিংয়ে স্মুথলি চলে। একাধিক ফুটেজ বা ট্রানজিশন প্রিভিউ করার সময়ও ল্যাগের ঝামেলা নেই।

RAM অপশনে 16GB/8GB DDR4 আর 512GB NVMe SSD থাকায় সফটওয়্যার লোডিং, প্রিভিউ, মাল্টিটাস্কিং সবই ফ্লুয়েন্ট লাগে। ডিসপ্লে হিসেবে পাবেন 15.6″ FHD IPS Anti-Glare প্যানেল, 144Hz রিফ্রেশ রেট আর Adaptive-Sync সাপোর্ট। কালার কভারেজ 62.5% sRGB আর 47.34% Adobe খুব হাই-এন্ড কালার ওয়ার্কের জন্য না হলেও, মিডিয়াম লেভেলের প্রজেক্টের জন্য যথেষ্ট।

HP Victus 15-fb2082wm

দেখতে বেশ স্টাইলিশ, আর পারফরম্যান্সেও কম যায় না এই ল্যাপটপটা। AMD Ryzen 5 8645HS প্রসেসরের ৬ কোর, ১২ থ্রেড দিয়ে Premiere Pro, DaVinci Resolve বা After Effects-এর মতো হেভি সফটওয়্যার বেশ আরামসেই চালানো যায়। 5GHz পর্যন্ত বুস্ট স্পিড থাকায় রেন্ডারিং আর মাল্টিপল লেয়ার হ্যান্ডলিং বেশ স্মুথ লাগে।

গ্রাফিক্সে আছে NVIDIA GeForce RTX 4050 (6GB GDDR6) হেভি প্রজেক্ট, ইফেক্ট, কালার গ্রেডিং সব কিছুই ল্যাগ ছাড়াই চলে। একাধিক 4K ফুটেজ বা জটিল ট্রানজিশন প্রিভিউ করলেও ফ্লো ভাঙে না।

8GB DDR5 RAM (আপগ্রেড করা যায়) আর 512GB PCIe Gen4 NVMe SSD দিয়ে লোডিং আর প্রিভিউ বেশ ফাস্ট মনে হবে। বড় প্রজেক্টে কাজ করলে RAM একটু বাড়িয়ে নিলে আরও ভালো এক্সপেরিয়েন্স পাবেন।

ডিসপ্লে হিসেবে আছে 15.6″ FHD IPS Anti-glare প্যানেল, 144Hz রিফ্রেশ রেট আর 45% NTSC কালার কভারেজ। 300 nits ব্রাইটনেস থাকায় দীর্ঘসময় কাজ করতেও অসুবিধা হয় না।

MSI Sword 15 A12VF 12th Gen

এটাকে একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ বলা যায়, যেটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ওয়ার্ক আর হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ মানানসই। 12th Gen Intel Core i7-12650H-এর ১০ কোর, ১৬ থ্রেড দিয়ে Premiere Pro, After Effects বা DaVinci Resolve-এর মতো সফটওয়্যার সামলানো এই ল্যাপটপের জন্য কোনো ব্যাপারই না। 4.7GHz বুস্ট ফ্রিকোয়েন্সি রেন্ডারিং আর প্রিভিউ লোডিংকে বেশ চটপটে করে তোলে।

গ্রাফিক্সে আছে NVIDIA GeForce RTX 3060 (6GB GDDR6) ভারী প্রজেক্ট, 3D রেন্ডারিং, কালার গ্রেডিং সবই ল্যাগ ছাড়া চলে। 4K ফুটেজ বা জটিল ট্রানজিশন প্রিভিউ করার সময়ও ফ্লো বেশ স্মুথ থাকে।

16GB DDR4 RAM (8GB x 2) আর 1TB NVMe SSD থাকায় সফটওয়্যার লোড, প্রিভিউ, মাল্টিটাস্কিং সবই ফ্লুয়েন্ট থাকে। বড় প্রজেক্টে SSD-এর হাই রিড/রাইট স্পিড বেশ কাজে আসে। ডিসপ্লে হিসেবে পাবেন 15.6″ FHD IPS 144Hz প্যানেল।

Acer Nitro 5 AN515 Intel Core i5-12450H

গেমিংয়ের জন্য বানানো হলেও, ভিডিও এডিটিং আর হেভি মাল্টিটাস্কিংয়েও Acer Nitro 5 AN515 বেশ ভরসা দেয়। 12th Gen Intel Core i5-12450H-এর ৮ কোর, ১২ থ্রেড Premiere Pro, After Effects, DaVinci Resolve বা Photoshop-এর মতো সফটওয়্যার সহজেই সামলে নেয়। 4.40GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি রেন্ডারিং আর প্রিভিউ লোডিংকে যথেষ্ট।

গ্রাফিক্সে থাকা NVIDIA GeForce RTX 4050 (6GB GDDR6) দিয়ে হেভি প্রজেক্ট, 3D রেন্ডারিং, কালার গ্রেডিং কোনোটাতেই ল্যাগ পড়ে না। একাধিক 4K ফুটেজ বা জটিল ট্রানজিশনও বেশ স্বচ্ছন্দে প্রিভিউ করা যায়।

16GB DDR4 RAM আর 512GB SSD থাকায় সফটওয়্যার লোড, প্রিভিউ আর একাধিক প্রজেক্ট হ্যান্ডলিং বেশ দ্রুত মনে হয়। SSD-এর ভালো রিড/রাইট স্পিড এডিটিংকে আরেকটু স্মুথ করে দেয়।

ডিসপ্লে হিসেবে আছে 15.6″ FHD IPS 144Hz প্যানেল এডিটিং আর গেমিং, দুটোর জন্যই ভালো একটা কম্বিনেশন। রিফ্রেশ রেট আর IPS প্যানেলের কারণে কালার প্রিভিউ ও এডিটিং বেশ স্মুথ লাগে।

DELL G15 G15RE-A362GRY-PUS AMD Ryzen 5 6600H

15.6″ স্ক্রিনের এই গেমিং ল্যাপটপটা ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং আর হেভি মাল্টিটাস্কিংয়েও বেশ ভালো পারফর্ম করে। AMD Ryzen 5 6600H-এর ৬ কোর, ১২ থ্রেড দিয়ে Premiere Pro, After Effects, DaVinci Resolve বা Photoshop-এর মতো সফটওয়্যার আরামসেই চালানো যায়। 4.5GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি রেন্ডারিং আর মাল্টিটাস্কিংকে বেশ মসৃণ করে তোলে।

গ্রাফিক্সে NVIDIA GeForce RTX 3050 (4GB GDDR6) দিয়ে গ্রাফিক্স-নির্ভর প্রজেক্ট আর 3D রেন্ডারিং ল্যাগ ছাড়াই চলে। 1080p বা 4K ফুটেজ প্রিভিউ করার সময়ও ফ্লো বেশ ভালো থাকে।

8GB DDR5 RAM আর 512GB SSD থাকায় সফটওয়্যার লোড, রেন্ডারিং, একাধিক প্রজেক্ট হ্যান্ডলিং সবই বেশ ফাস্ট মনে হয়। SSD-এর ভালো স্পিড এডিটিংকে আরও স্মুথ করে।

ডিসপ্লে হিসেবে আছে 15.6″ FHD IPS 120Hz প্যানেল এডিটিং আর গেমিং দুটোর জন্যই উপযোগী। Anti-glare কোটিং আর IPS প্যানেল ভিডিও এডিটিংয়ের জন্য যথেষ্ট ভালো কালার একুরেসি দেয়।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

ভিডিও এডিটিংয়ের জন্য কত GB RAM ভালো?

ভিডিও এডিটিংয়ের জন্য কমপক্ষে 16GB RAM থাকলে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। 4K ভিডিও বা ভারী প্রজেক্টে কাজ করলে 32GB RAM আরও ভালো অভিজ্ঞতা দেবে।

গেমিং ল্যাপটপে কি ভিডিও এডিটিং করা যায়?

হ্যাঁ, যায়। ভালো প্রসেসর, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং SSD থাকলে বেশিরভাগ গেমিং ল্যাপটপেই Premiere Pro, DaVinci Resolve বা After Effects-এ স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়।

কোন অনলাইন স্টোরে আসল গেমিং ল্যাপটপ ইএমআই সহ পাওয়া যায়?

TechLand BD-তে Asus ROG, Acer Nitro, Lenovo Legion-এর মতো অরিজিনাল গেমিং ল্যাপটপ EMI সুবিধাসহ পাওয়া যায়, সাথে ব্র্যান্ড ওয়ারেন্টি থাকে।

বাংলাদেশে ভিডিও এডিটিংয়ের ল্যাপটপ কোথায় পাওয়া যায়?

বাংলাদেশে TechLand BD-এর মতো বিশ্বস্ত কম্পিউটার রিটেইলার থেকে ভিডিও এডিটিংয়ের উপযোগী ল্যাপটপ কেনা যায়। এখানে ASUS, MSI, Acer, HP, Dell ও Lenovo-সহ বিভিন্ন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত ল্যাপটপ পাওয়া যায়।

Discussion

0

Leave a Comment

No comments yet

Be the first to share your thoughts!