• >
  • Blog
  • >
  • SSD কি? SSD কেনার আগে যা যা জানা জরুরি
SSD কি? SSD কেনার আগে যা যা জানা জরুরি

SSD কি? SSD কেনার আগে যা যা জানা জরুরি

Article Jul 21, 2026 12

কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময়, কিংবা পুরনো ডিভাইসের স্টোরেজ আপগ্রেড করার সময় "SSD" শব্দটা প্রায় সবার কানেই পৌঁছায়। কিন্তু SSD আসলে কী, এটা কীভাবে কাজ করে, আর কেনার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত,এই প্রশ্নগুলোর উত্তর অনেকেরই অজানা থেকে যায়। ভুল SSD কিনে ফেললে টাকা তো নষ্ট হয়ই, সাথে কম্পিউটারের পারফরম্যান্সও প্রত্যাশামতো পাওয়া যায় না।

তাই আজকের এই আর্টিকেল এ আমরা জানব SSD কী, এর প্রকারভেদ কী কী, এবং কেনার আগে ঠিক কোন কোন বিষয় যাচাই করে নেওয়া উচিত। আর্টিকেল টি পড়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন SSD উপযুক্ত।

SSD কি?

SSD বা সলিড-স্টেট ড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। প্রচলিত হার্ডডিস্ক (HDD)-এ যেমন একটি ঘূর্ণায়মান চাকতি (ডিস্ক) এবং একটি যান্ত্রিক আর্ম থাকে যা ডেটা পড়া-লেখার কাজ করে, SSD-তে এমন কোনো চলমান যান্ত্রিক অংশ নেই। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ইলেকট্রনিক, ঠিক যেমন একটি পেনড্রাইভ বা মেমোরি কার্ড কাজ করে। সহজ ভাষাই, SSD হলো HDD-এর একটি দ্রুত ও আধুনিক বিকল্প, যা আজকের কম্পিউটার, ল্যাপটপ, গেমিং কনসোল এমনকি স্মার্টফোনেও ব্যবহৃত হচ্ছে।

SSD কত প্রকার?

SSD মূলত এর সংযোগ পদ্ধতির গঠন অনুযায়ী কয়েক ভাগে বিভক্ত।

SATA SSD

এটি সবচেয়ে পরিচিত এবং বাজেট-ফ্রেন্ডলি SSD। সাধারণ হার্ডডিস্ক (HDD)-এর মতোই SATA সংযোগ ব্যবহার করে, তাই বেশিরভাগ পুরনো ও নতুন ডেস্কটপ বা ল্যাপটপে সহজেই লাগানো যায়। HDD-এর তুলনায় এটি অনেক দ্রুত হওয়ায় কম্পিউটার দ্রুত চালু হয়, সফটওয়্যার দ্রুত ওপেন হয় এবং ফাইল কপি করতেও কম সময় লাগে। তবে NVMe বা M.2 PCIe SSD-এর তুলনায় এর গতি কিছুটা কম।

NVMe SSD

NVMe (Non-Volatile Memory Express) SSD আধুনিক এবং সবচেয়ে দ্রুতগতির SSD-গুলোর মধ্যে অন্যতম। এটি সরাসরি মাদারবোর্ডের PCIe স্লটের সাথে সংযুক্ত হয়ে ডেটা ট্রান্সফার করে, ফলে SATA SSD-এর চেয়ে কয়েক গুণ দ্রুত কাজ করে। গেমিং, ভিডিও এডিটিং বা ভারী সফটওয়্যার ব্যবহারের জন্য এটি আদর্শ।

M.2 SSD

M.2 আসলে একটি ফর্ম-ফ্যাক্টর বা আকার, ইন্টারফেস নয়। এটি ছোট, পাতলা এবং সরাসরি মাদারবোর্ডে বসানো যায় কোনো তার লাগে না। M.2 স্লট SATA বা NVMe—দুই প্রোটোকলেই কাজ করতে পারে, তাই কেনার আগে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি আপনার M.2 SSD-টি কোন ধরনের।

PCIe SSD

এটি সরাসরি PCIe স্লটে কার্ডের মতো বসানো হয় এবং সাধারণত হাই-এন্ড ওয়ার্কস্টেশন বা সার্ভারে ব্যবহৃত হয়, যেখানে সর্বোচ্চ গতি প্রয়োজন।

SSD কেনার আগে যা যা জানা জরুরি

আপনার ডিভাইস কোন ধরনের SSD সাপোর্ট করে

সব ল্যাপটপ বা মাদারবোর্ড NVMe বা M.2 সাপোর্ট করে না। কেনার আগে ডিভাইসের ম্যানুয়াল বা স্পেসিফিকেশন চেক করে নিশ্চিত হোন কোন ধরনের স্লট বা পোর্ট আছে।

স্টোরেজ ক্যাপাসিটি

সাধারণ ব্যবহারের জন্য (ব্রাউজিং, অফিসের কাজ) ২৫৬GB থেকে ৫১২GB যথেষ্ট। গেমিং, ভিডিও এডিটিং বা বড় ফাইল নিয়ে কাজ করলে ১TB বা তার বেশি ক্যাপাসিটি বেছে নেওয়া ভালো।

রিড/রাইট স্পিড

প্রতিটি SSD-এর প্যাকেজিং বা স্পেসিফিকেশনে রিড ও রাইট স্পিড (MB/s বা GB/s-এ) উল্লেখ থাকে। যত বেশি স্পিড, তত দ্রুত ফাইল ওপেন-সেভ হবে। NVMe SSD-তে এই স্পিড সবচেয়ে বেশি পাওয়া যায়।

ব্র্যান্ড ও ওয়ারেন্টি

পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড থেকে SSD কেনা উচিত, এবং ওয়ারেন্টির মেয়াদ যাচাই করে নেওয়া জরুরি। ভালো ব্র্যান্ডগুলো সাধারণত ৩ থেকে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে।

TBW Terabytes Written রেটিং

এটি বোঝায় SSD-টি তার আয়ুষ্কালে সর্বমোট কত ডেটা লিখতে পারবে। TBW যত বেশি, SSD তত বেশি দিন টেকসই হবে। ভারী ব্যবহারের জন্য বেশি TBW-এর SSD বেছে নেওয়া উচিত।

বাজেট

NVMe SSD দামে বেশি হলেও পারফরম্যান্সে এগিয়ে; আবার SATA SSD কম দামে ভালো একটা আপগ্রেড এনে দেয়। বাজেট ও প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

SSD-এর সুবিধা ও অসুবিধা

সুবিধা:

SATA SSD ব্যবহারে কম্পিউটার দ্রুত বুট হয় এবং প্রোগ্রাম ও ফাইল ওপেন হতে অনেক কম সময় লাগে। এতে কোনো ঘূর্ণায়মান পার্ট না থাকায় এটি নীরবে কাজ করে এবং কোনো কম্পনও হয় না। এছাড়া কম শক্তি খরচ করার কারণে ল্যাপটপের ব্যাটারি তুলনামূলক বেশি সময় ব্যাকআপ দেয়। এটি হালকা ও কমপ্যাক্ট হওয়ায় সহজে বহন করা যায় এবং ধাক্কা বা পড়ে গেলেও ডেটা নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। পাশাপাশি কম তাপ উৎপন্ন হওয়ায় দীর্ঘক্ষণ ব্যবহার করলেও ডিভাইস ঠান্ডা থাকে এবং পারফরম্যান্স স্থিতিশীল থাকে। 

অসুবিধা:

SATA SSD-এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একই ক্যাপাসিটির HDD-এর তুলনায় এর দাম বেশি হওয়ায় একই বাজেটে HDD থেকে বেশি স্টোরেজ পাওয়া যায়। এছাড়া SSD-এর ফ্ল্যাশ মেমোরিতে ডেটা লেখার একটি নির্দিষ্ট সীমা থাকে, তাই দীর্ঘমেয়াদে এর আয়ুষ্কাল কিছুটা সীমিত হতে পারে। বিশেষ করে 2TB বা তার বেশি ক্যাপাসিটির SSD এখনো তুলনামূলক ব্যয়বহুল। পাশাপাশি SSD নষ্ট হয়ে গেলে HDD-এর তুলনায় এর ডেটা রিকভারি করা বেশি জটিল এবং ব্যয়বহুল হতে পারে।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

SSD কী এবং এটি HDD-এর চেয়ে ভালো কেন?

SSD হলো একটি দ্রুতগতির স্টোরেজ ডিভাইস, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। এতে কোনো ঘূর্ণায়মান যান্ত্রিক অংশ নেই, তাই HDD-এর তুলনায় SSD দ্রুত, নীরব, কম বিদ্যুৎ খরচ করে এবং কম্পিউটারের পারফরম্যান্স অনেক উন্নত করে।

SATA SSD নাকি NVMe SSD কোনটি কেনা ভালো?

আপনার ডিভাইস ও বাজেটের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণ কাজ ও পুরনো ল্যাপটপ বা পিসির জন্য SATA SSD ভালো অপশন। অন্যদিকে গেমিং, ভিডিও এডিটিং এবং ভারী কাজের জন্য NVMe SSD বেশি দ্রুত এবং ভালো পারফরম্যান্স দিতে পারে।

SSD কেনার আগে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ?

SSD কেনার আগে আপনার ডিভাইস কোন ধরনের SSD সাপোর্ট করে, স্টোরেজ ক্যাপাসিটি, রিড/রাইট স্পিড, ব্র্যান্ড, ওয়ারেন্টি, TBW রেটিং এবং বাজেট এই বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত।

কোন অনলাইন কম্পিউটার শপ থেকে ভালো মানের SSD কেনা যায়?

TechLand BD-তে SATA SSD, NVMe SSD ও M.2 SSD-এর মতো বিভিন্ন ধরনের SSD পাওয়া যায়। বিভিন্ন ক্যাপাসিটি ও ব্র্যান্ডের SSD থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য উপযুক্ত মডেল বেছে নেওয়া যায়।

কোন অনলাইন কম্পিউটার শপ থেকে EMI-তে SSD কেনা যায়?

TechLand BD-তে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট বা EMI কার্ড ব্যবহার করে SSD কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। SATA SSD, NVMe SSD ও M.2 SSD কেনার আগে আপনার ডিভাইসের compatibility এবং EMI সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে TechLand BD-এর EMI সেকশন বা কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে পারেন। 

Discussion

0

Leave a Comment

No comments yet

Be the first to share your thoughts!