বাজেটের মধ্যে সেরা কীবোর্ড
অফিসের কাজ, প্রোগ্রামিং, গেমিং কিংবা লেখালেখির কাজ, সব ক্ষেত্রেই একটি আরামদায়ক ও কার্যকর কীবোর্ড আপনার প্রোডাক্টিভিটি কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু অনেকেই মনে করেন, ভালো কীবোর্ড মানেই বেশি দাম। আসলে তা নয়। বর্তমানে বাজারে এমন অনেক বাজেট-ফ্রেন্ডলি কীবোর্ড পাওয়া যায় যেগুলো কম দামে আরামদায়ক টাইপিং, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দীর্ঘদিন ব্যবহার করার মতো বিল্ড কোয়ালিটি অফার করে।
এই আর্টিকেলে আমরা বাজেটের মধ্যে সেরা ৫টি কীবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব যেগুলো ছাত্রছাত্রী, ফ্রিল্যান্সার, অফিস ইউজার এবং গেমারদের জন্য উপযোগী। চলুন জেনে নেই কোন কীবোর্ডগুলো আপনার জন্য সেরা হতে পারে।।
Logitech Pebble Keys 2 K380s
বাজেট-ফ্রেন্ডলি কিন্তু স্টাইলিশ, কমপ্যাক্ট এবং পোর্টেবল কীবোর্ডের কথা মাথায় আসলে প্রথমেই যার নাম আসবে সেটি হচ্ছে Logitech Pebble Keys 2 K380s। এটি একটি মিনিমালিস্ট ডিজাইনের ব্লুটুথ কীবোর্ড যা একসাথে তিনটি ডিভাইসের সাথে কানেক্ট হয় এবং Easy-Switch বোতামের মাধ্যমে সহজেই একটি থেকে আরেকটিতে সুইচ করা যায়। এটি মোটামুটি সব ডিভাইস ও অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে।
কীবোর্ডটির রাউন্ড কী-ক্যাপ ডিজাইন টাইপিংএ আপনাকে দেবে স্মুথ ও আরামদায়ক এক্সপেরিয়েন্স। লো-প্রোফাইল কী দীর্ঘ সময় টাইপিংয়ের জন্য খুব ভালো একটি ফিচার। এতে ১০টি কাস্টমাইজেবল Fn শর্টকাট কী রয়েছে যা Logi Options+ অ্যাপের মাধ্যমে নিজের পছন্দমতো সেট করা যায়। স্ক্রিন ক্যাপচার, সার্চ, ভয়েস ডিটেকশন, ইমোজি মেনু এসব ফিচার হাতের মুঠোয় পাবেন এই কীবোর্ডে।
Logitech K400 Plus
আপনি যদি একটি অল-ইন-ওয়ান সমাধান খুঁজছেন, তাহলে Logitech K400 Plus আপনার জন্য। এই কীবোর্ডে রয়েছে একটি বিল্ট-ইন ৩.৫-ইঞ্চি টাচপ্যাড যা মাউস হিসেবে কাজ করে।এই কীবোর্ড এ 2.4GHz USB Unifying Receiver দিয়ে কানেক্ট করতে হয় যা ১০ মিটার পর্যন্ত ওয়্যারলেস রেঞ্জ দেয়। ফলে আপনি রুমের যেকোনো কোণ থেকে সহজেই ব্যবহার করতে পারবেন। Quiet Keys টেকনোলজির কারণে শব্দ ছাড়া টাইপিং করতে পারবেন। এতে ডেডিকেটেড মিডিয়া কন্ট্রোল বোতাম রয়েছে যা দিয়ে ভিডিও বা মিউজিক কন্ট্রোল করা যায় কোনো ঝামেলা ছাড়াই।
এছাড়াও এই ফুল সাইজ লেআউট-এর কীবোর্ডে রয়েছে স্পিল-রেজিস্ট্যান্ট ডিজাইন এবং টেকসই কী, প্রায় ১৮ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ, এবং অন/অফ সুইচ। যারা স্মার্ট টিভি, মিডিয়া পিসি বা কনফারেন্স রুম সেটআপে কাজ করেন তাদের জন্য K400 Plus অত্যন্ত কার্যকর।
A4Tech Fstyler FB2800C AIR2
বাজেটের মধ্যে একসাথে কীবোর্ড ও মাউস কম্বো খুঁজলে A4Tech Fstyler FB2800C AIR2 একটি চমৎকার অপশন হতে পারে। এটি একটি রিচার্জেবল ওয়্যারলেস কম্বো যা Bluetooth এবং 2.4GHz – দুই ধরনের কানেক্টিভিটি সাপোর্ট করে। ফলে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট বা স্মার্ট টিভিতে সহজেই কানেক্ট করা যায়।
কীবোর্ডটিতে QuietKey টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা টাইপিং সাউন্ড কমিয়ে আনে। তাই এই কীবোর্ডে কাজ করা বেশ আরামদায়ক। ফুল-সাইজ লেআউট ও লেজার-এনগ্রেভড কী থাকার কারণে টাইপিং কম্ফোর্টেবল হয় এবং দীর্ঘদিনেও কী-এর লেখা মুছে যায় না। Fn কী ব্যবহার করে Windows ও Mac লেআউট বদলানো যায় এবং রয়েছে ৮টি দরকারি হট-কী ও Anti-Sleep মোড।
মাউসটি এরগোনমিক ডিজাইনের, ৪টি অ্যাডজাস্টেবল DPI সেটিং থাকে। হালকা ও আরামদায়ক হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারেও সমস্যা হয় না। মাল্টি-ডিভাইস সাপোর্ট ও রিচার্জেবল ব্যাটারির কারণে এটি সত্যিই ভ্যালু-ফর-মানি একটি কম্বো।
Logitech G213 Prodigy
গেমারদের জন্য বাজেটের মধ্যে একটি চমৎকার অপশন হলো Logitech G213 Prodigy। এটি মেমব্রেন কীবোর্ড হলেও এর Mech-Dome কী-গুলো মেকানিক্যাল কীবোর্ডের মতো ফিডব্যাক দেয়।
এর RGB LIGHTSYNC টেকনোলজি ১৬.৮ মিলিয়ন কালারের সাপোর্ট দেয় এবং ৫টি কাস্টমাইজেবল লাইটিং জোন রয়েছে। Logitech G HUB সফটওয়্যার দিয়ে আপনি লাইটিং ইফেক্ট, ম্যাক্রো প্রোগ্রামিং এবং গেম মোড কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্টি-ঘোস্টিং গেমিং ম্যাট্রিক্স থাকায় একসাথে একাধিক কী প্রেস করলেও সব ইনপুট সঠিকভাবে রেজিস্টার হয়।
ডেডিকেটেড মিডিয়া কন্ট্রোল বোতাম দিয়ে গেমের মাঝেও মিউজিক কন্ট্রোল করা যায়। ইন্টিগ্রেটেড পাম রেস্ট এবং অ্যাডজাস্টেবল ফিট থাকায় দীর্ঘ গেমিং সেশনেও হাতে ক্লান্তি আসে না। স্পিল-রেজিস্ট্যান্ট ডিজাইন থাকায় দুর্ঘটনাবশত পানি পড়লেও ক্ষতি হয় না। যারা বাজেটের মধ্যে গেমিং কীবোর্ড খুঁজছেন এবং RGB লাইটিং পছন্দ করেন, তারা G213 Prodigy বেছে নিতে পারেন।
Fantech MK878S Atom104S
যাদের বাজেট খুবই সীমিত, তাদের জন্য Fantech MK878S Atom104S বাজেটের মধ্যে বেস্ট মেকানিক্যাল কীবোর্ড হতে পারে। এটি একটি ১০৪-কী ফুল-সাইজ মেকানিক্যাল কীবোর্ড যেখানে Red বা Blue সুইচ বেছে নেওয়ার সুবিধা আছে।
এই কীবোর্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি চাইলে ৩-পিন বা ৫-পিন সুইচ সোল্ডারিং ছাড়াই পরিবর্তন করতে পারবেন। ফলে কাস্টমাইজেশনের বেশ ভালো সুবিধা দেয়। ডাবল-শট ABS কীক্যাপ দীর্ঘস্থায়ী এবং সহজে ফেইড হয় না। ১২টি RGB লাইটিং মোড আছে যা দিয়ে আপনার সেটআপকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২৫-কী অ্যান্টি-ঘোস্টিং সাপোর্ট থাকায় কম্পিটিটিভ গেমিংয়ে কোনো কী-প্রেস মিস হয় না। ওজনে হালকা হওয়ায় Fantech MK878S Atom104S পোর্টেবলও বটে। সাথে পাওয়া যায় সুইচ পুলার এবং কীক্যাপ পুলার। মেকানিক্যাল কীবোর্ড ভক্তদের জন্য Fantech MK878S ভ্যালু-ফর-মানি একটি চয়েস।
আপনার জন্য কোনটি সেরা?
আপনি যদি নিয়মিত একাধিক ডিভাইসে কাজ করেন এবং পোর্টেবিলিটি চান, তাহলে Logitech Pebble Keys 2 K380s আপনার জন্য আদর্শ হতে পারে। এর মাল্টি-ডিভাইস সাপোর্ট, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং কমপ্যাক্ট ডিজাইন স্টুডেন্ট ও ফ্রিল্যান্সারদের জন্য পারফেক্ট।
যারা টিভি-কানেক্টেড পিসি বা হোম থিয়েটার সেটআপে কীবোর্ড ব্যবহার করতে চান এবং আলাদা মাউস রাখতে চান না, তাদের জন্য Logitech K400 Plus সেরা সমাধান হতে পারে। এর বিল্ট-ইন টাচপ্যাড এবং মিডিয়া কন্ট্রোল কনভিনিয়েন্স বাড়িয়ে দেয়।
গেমারদের জন্য যারা বাজেটের মধ্যে RGB লাইটিং চান, তাদের জন্য Logitech G213 Prodigy চমৎকার অপশন। এর Mech-Dome সুইচ গেমিং পারফরম্যান্স বেশ চমৎকার দেয়।
যারা মেকানিক্যাল কীবোর্ড চান এবং একই সাথে কাস্টমাইজেশন পছন্দ করেন, তাদের জন্য Fantech MK878S Atom104S দুর্দান্ত হতে পারে। হট-সোয়াপএবল ডিজাইন এবং ১০৪-কী লেআউট প্রোডাক্টিভিটি ও গেমিং উভয়ের জন্য উপযুক্ত।
আর যারা প্রধানত অফিসের ডকুমেন্ট নিয়ে কাজ করেন, নিয়মিত লেখালেখি বা পড়াশোনার কাজে সময় দেন, তাদের জন্য A4Tech Fstyler FB2800C AIR2 বেশ সুবিধাজনক। একই সাথে যারা ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবলেটের মতো একাধিক ডিভাইসে কীবোর্ড ও মাউস ব্যবহার করতে চান, তারাও এতে ভালো সাপোর্ট পাবেন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
অফিসের কাজের জন্য কোন ধরনের কীবোর্ড ভালো?
অফিসের কাজ, লেখালেখি বা প্রোগ্রামিংয়ের জন্য কম শব্দ করে এমন মেমব্রেন বা লো-প্রোফাইল ওয়্যারলেস কীবোর্ড ভালো। দীর্ঘ সময় টাইপিংয়ের জন্য আরামদায়ক এবং নির্ভরযোগ্য বিল্ড কোয়ালিটি এতে কাজের গতি ও স্বাচ্ছন্দ্য দুটোই বাড়ে।
গেমিংয়ের জন্য মেকানিক্যাল কীবোর্ড কেন জনপ্রিয়?
মেকানিক্যাল কীবোর্ডে দ্রুত কী-রেসপন্স, ভালো ট্যাকটাইল ফিডব্যাক এবং অ্যান্টি-ঘোস্টিং সুবিধা থাকে। তাই FPS, MOBA বা অন্যান্য কম্পিটিটিভ গেমে দ্রুত ও নির্ভুল ইনপুট দেওয়া সহজ হয়
কোন অনলাইন স্টোর থেকে অরিজিনাল কীবোর্ড কিনবো?
TechLand BD-তে Logitech, A4Tech, Fantech, WiWU-সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের অরিজিনাল কীবোর্ড অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যায়। বাজেট ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মডেল থেকে সহজেই সঠিক কীবোর্ড বেছে নেওয়া যায়।
কোন অনলাইন স্টোরে EMI সুবিধায় কীবোর্ড কেনা যায়?
TechLand BD-তে নির্দিষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে EMI সুবিধায় কীবোর্ড কেনা যায়। কোন কোন ব্যাংকের EMI সুবিধা প্রযোজ্য, তা TechLand BD-এর ওয়েবসাইটের EMI সেকশনে বা কাস্টমার সাপোর্ট থেকে জেনে নেওয়া যাবে।
Discussion
0Leave a Comment
No comments yet
Be the first to share your thoughts!